বাফুফে নতুন সভাপতি তাবিথ আওয়াল
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচনে তাবিথ আউয়াল বিপুল ভোটে জয়ী হয়েছেন। হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত নির্বাচনে ১২৮ ভোটের মধ্যে ১২৩ ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী মাত্র ৫ ভোট পেয়েছেন। টানা ১৬ বছর পর সভাপতি পদে সালাহউদ্দিন নির্বাচন করেননি। এবার তাবিথ আউয়াল চার বছরের জন্য বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। দীর্ঘ ১৬ বছর পর নতুন সভাপতি পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)
কে এই তাবিথ আউয়াল
তাবিথ আউয়াল বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুল আউয়াল মিন্টুর ছেলে, জন্ম ১৯৭৯ সালে। তাবিথের পরিচয়ের পরিসরও অনেক বড়—তিনি একজন সফল ব্যবসায়ী ও ফুটবল সংগঠক, পাশাপাশি বিএনপির জাতীয় কমিটির সদস্য। দুইবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফেনী সকার ক্লাবকে প্রিমিয়ার লিগে সমর্থন দিয়েছেন এবং বর্তমানে পেশাদার লিগের দ্বিতীয় স্তরের ক্লাব নোফেল স্পোর্টিংয়ের পৃষ্ঠপোষকতা করছেন। ২০১২ ও ১৬ সালে বাফুফের সহসভাপতি ছিলেন। ২০২০ সালেও সহসভাপতি নির্বাচনে লড়েছিলেন তিনি। তবে মহিউদ্দিন আহমেদ মহীর সঙ্গে সমান ভোট পাওয়ার পর পুনঃনির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে হেরেছিলেন তিনি।
নতুন কমিটিতে আর কারা থাকছেন
বাফুফে নির্বাচনে সভাপতি পদে তাবিথ আউয়াল নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহসভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। সহসভাপতির চার পদে জয় পেয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, সাব্বির আহমেদ আরেফ এবং ওয়াহিদউদ্দীন চৌধুরী হ্যাপি। নির্বাহী কমিটির ১৫ সদস্যের মধ্যে সর্বোচ্চ ভোট (৯৮) পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ইকবাল হোসেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন মাহফুজা আক্তার কিরণসহ বিদায়ী কমিটির আরও কয়েকজন সদস্য। নতুন সদস্য হিসেবে ছাইদ হাছান কানন, গোলাম গাউস, কামরুল হাসান হিল্টন এবং সাখাওয়াৎ হোসেন ভূঁইয়াও নির্বাচিত হয়েছেন। সমানসংখ্যক ৬৬ ভোট পাওয়ায় সাইফুর রহমান মনি ও মোহাম্মদ এখলাছউদ্দীনের মধ্যে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাফুফের নির্বাহী কমিটি
সভাপতি: তাবিথ আউয়াল
সিনিয়র সহসভাপতি: ইমরুল হাসান
সহসভাপতি: নাসের শাহরিয়ার জাহেদী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, ওয়াহিদউদ্দীন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরেফ।
সদস্য: ইকবাল হোসেন, আমিরুল ইসলাম, গোলাম গাউস, মহিউদ্দিন আহমেদ সেলিম, টিপু সুলতান, মনজুরুল করিম, জাকির হোসেন চৌধুরী, মাহফুজা আক্তার কিরণ, কামরুল হাসান হিল্টন, সত্যজিৎ দাশ রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ, সাখাওয়াৎ হোসেন ভূঁইয়া, বিজন বড়ুয়া, মোহাম্মদ এখলাছউদ্দীন, সাইফুর রহমান মনি।
0 মন্তব্যসমূহ