Header Ads Widget

আলোচিত সাবেক এমপি হেনরী গ্রেফতার

 

জানান্নাত আরা হেনরি


আলোচিত সাবেক এমপি জান্নাত আরা হেনরী গ্রেপ্তার

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীকে মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে আজ সোমবার র‍্যাব গ্রেপ্তার করেছে। র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী লাবু তালুকদারকে গত ৪ আগস্ট সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করা হয়।

জান্নাত আরা হেনরী ২০০৮ সালে সিরাজগঞ্জ-২ আসনে সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরিচিতি পান এবং পরবর্তীতে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে সদস্য হন। তবে তাঁর নাম বিভিন্ন বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িত ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হল-মার্ক কেলেঙ্কারি।

  অস্বাভাবিক পরিমান সম্পদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন

আওয়ামী লীগের আলোচিত সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর সম্পদের অস্বাভাবিক বৃদ্ধির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ২০০৮ সালে শিক্ষকতা থেকে রাজনীতিতে আসার পর থেকে বিভিন্ন বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। সূত্র মতে, দলের জ্যেষ্ঠ নেতাদের আশীর্বাদে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হন।

শিক্ষকতা পেশায় মাসিক ১০ হাজার টাকা বেতনে বছরে ১ লাখ ২২ হাজার টাকা আয় দেখানো জান্নাত আরা হেনরী ২০০৮ সালের নির্বাচনে হলফনামা অনুযায়ী এই আয়ের হিসাব দেন। তবে সাম্প্রতিক নির্বাচনের হলফনামা অনুযায়ী, তাঁর বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি ১৪ লাখ টাকায়। একইসঙ্গে, জান্নাত আরা ও তাঁর স্বামীর স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য বেড়ে হয়েছে ৬৬ কোটি টাকা, যেখানে ২০০৮ সালে তাঁদের সম্পদ ছিল মাত্র সাড়ে ১৩ লাখ টাকা।

জান্নাত আরা পরবর্তীতে ঠিকাদারি ব্যবসা শুরু করেন এবং মেসার্স লাম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সম্পদের এই অস্বাভাবিক বৃদ্ধি এবং তাঁর অতীত বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সমাজের বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ